সেবা ডেস্ক:
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর অনিবন্ধিত সব সিমের আউট গোয়িং বন্ধ হয়ে যাবে। তবে ইনকামিং চলবে আগামী আরো ৩/৪ দিন। এক্ষেত্রে বাংলালিংক ও রবির অনিবন্ধিত সিমে ইনকামিং চালু থাকবে ৩ দিন আর গ্রামীনফোনের থাকবে ৪ দিন।
মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে অ্যামটব বিটিআরসিকে চিঠি দিয়ে অনিবন্ধিত সিম বন্ধ না করার অনুরোধ জানিয়েছে।
সরকারের নির্দেশনা অনুযাযী ৩১ মে’র পর বন্ধ অনিবন্ধিত সিম চালু করতে নির্ধারিত ফি (সিমের দাম ও ভ্যাট) পরিশোধ করতে হবে। বন্ধের ১৫ মাস এবং পরবর্তীতে আরও তিন মাসের মধ্যে নোটিশ দিয়ে ক্রেতা সাড়া না দিলে সিমের মালিকানা বিক্রি করতে পারবে অপারেটরগুলো।