গৃহকর্মী হাসিনার মৃত্যুর ঘটনায় গৃহকর্তা গ্রেফতার

Seba Hot News
গৃহকর্মী হাসিনার মৃত্যুর ঘটনায় গৃহকর্তা গ্রেফতারসেবা ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী শিশু হাসিনা খাতুন (১২) মৃত্যুর ঘটনায় পলাতক গৃহকর্তা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর থেকে শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিজিয়া বেগম লিজা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর দ্য রিপোর্টকে জানান, নিহতের মা সালমা আক্তারের দায়ের করা মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০ মে বিকেলে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসিনাকে ভর্তি করান শরিফুল নিজেই। এরপর থেকেই মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার দরজায় তালা লাগিয়ে নিরুদ্দেশ হয়ে যান শরিফুল ও তার স্ত্রী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা, পোড়া ও আঘাতের চিহৃ ছিল।
এরপর গত ২৭ মে সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান