সেবা ডেস্ক: বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ১০ লাখ গলদা চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার দিবাগত রাত আড়াইটায় মেঘনা নদী থেকে ট্রলার ভর্তি এসব চিংড়ি রেণু জব্দ করা হয়।
কোস্টগার্ড গোয়েন্দা স্টাফ আ. ছাত্তার জানান, রাতে কোস্টগার্ডের অভিযানের সময় একটি ট্রলার দেখে সন্দেহ হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটিকে পাড়ে ভিড়িয়ে ট্রলারের লোকজনরা পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩২টি পাতিল ও ৫টি ড্রাম ভর্তি ১০ লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়।
রোববার সকালে ট্রলার ভর্তি গলদা চিংড়ি রেণু বরিশালের কীর্তনখোলা নদীতে ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি।