জুলাইতে আবারও ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Seba Hot News
সেবা ডেস্ক:  আগের সকল সমস্যা সমাধান করে আবারো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জুলাই-আগষ্টে এ সিরিজ হবে বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ‘বিসিসিআই এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ২০১৪ সালের সকল সমস্যা সমাধান করেছে। আবারো সিরিজ হতে যাচ্ছে।’
২০১৪ ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর বাতিলের পর কোনও দ্বি-পাক্ষিক সিরিজ হয়নি দু’দেশের। সম্প্রতি দু’দেশের বোর্ডের আলোচনায় সমাধন সুত্র বেরিয়ে আসে৷ ২০১৪ সিরিজের মাঝপথে বোর্ডের সঙ্গে চুক্তি সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায় ভারত সফর ছেড়ে দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ দল৷ এর জন্য ক্যারিবিয়ান বোর্ডের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানাও করেছিল বিসিসিআই৷
যদিও দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে এই শর্তে এই জরিমানা মওকুফ করায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। এর পরই জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চার টেস্টের সিরিজের কথা ঘোষণা করে বিসিসিআই৷
বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারো দ্বিপাক্ষিক সিরিজে বিসিসিআই খুবই আনন্দিত। আমরা খেয়াল করেছি, ক্রিকেটের উন্নতিতে ওয়েস্ট ইন্ডিজ অনেক সাহায্য করছে। আমরাও তাদের সাহায্য করতে পেরে আনন্দিত। এই সিরিজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ভক্তদের আবার উজ্জীবিত করবে।’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভ ক্যামেরুন বলেন, ‘আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ বিসিসিআইয়ের কাছে, আমাদের প্রস্তাব মানার জন্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিসিসিআই ও এই দ্বীপের বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছে এত দিন এই সিরিজের জন্য অপেক্ষা করার জন্য।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান