ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

Seba Hot News
সেবা ডেস্ক:  আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার বড়কামারকুণ্ডু গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, শনিবার রাতে ওই গ্রামের দুই মেম্বার প্রার্থী সাইদুল ও ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রবিবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয় ৮ জন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন- ওই গ্রামের সিয়াম উদ্দিনের ছেলে দাউদ হোসেন (২৫), আদম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৩), শুকুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫), সাহেব আলীর ছেলে সোহেল রানা (২৪), আব্দুস ছাত্তারের ছেলে মিনহাজ উদ্দিন (২৫) ও খোদাবক্স আলীর ছেলে আনারুল হোসেন (২৭)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান