রাজধানীতে তরুণীর লাশ উদ্ধার

Seba Hot News
সেবা ডেস্ক:  রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোডের অনন্যা আবাসিক হোটেল থেকে বিউটি (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে আদাবর থানা পুলিশ।
শনিবার রাত ৩টায় লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আদাবর থানার ওসি শেখ মোহাম্মদ শাহিনুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধার সময়, বিউটি মনির হোসেনকে স্বামী পরিচয় দিয়ে অনন্যা হোটেলে উঠেন। হোটেল রেজিস্টারের তথ্য অনুযায়ী তাদের ঠিকানা বাগেরহাট সদরের পারকোশাইল গ্রাম।
শনিবার রাতে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষের বাথরুম থেকে পড়ে থাকা অবস্থায় বিউটির লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, বিউটির গলায় দুপাশে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মনির হোসেন পালিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান