মেয়েদের ডিপিএল শুরু সোমবার

Seba Hot News
সেবা ডেস্ক:  নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০১৫-১৬ মৌসুমের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
০২ মে সোমবার থেকে শুরু হবে এবারের আসর। উদ্বোধণী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ইন্দিরা রোড ক্রীড়া চক্র। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে সকাল ৯টায় শুরু হবে ৫০ ওভারের ম্যাচটি।
প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে সাতটি দল। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোটিং ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, গুলশান ইয়ুথ ক্লাব, খেলাঘর সমাজ কল্যান সমিতি, রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ও বিকেএসপি।
লিগপর্বের খেলা শেষ হবে আগামী ২১ মে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল উঠবে সুপার লিগে। সুপার লিগের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান