মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৭

Seba Hot News
gadaripurসেবা ডেস্ক:

 মাদারীপুরে সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে আট যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ যাত্রী। মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সুগন্ধা পরিবহনের চালক মিজানুর রহমান, হেলপার সুজন ফকির ও সুপারভাইজার অলিউল্লাহ। তাদের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসপি ফকির জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের সুগন্ধা পরিবহনের বাসটি সমাদ্দার এলাকায় পৌঁছালে সামনের ডানদিকের চাকাটি ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায় ও পরে বাসটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে, এছাড়াও এখনো উদ্ধার কাজ চলছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান