সেবা ডেস্ক: প্রশ্ন: ক) সফর অবস্থায় সুন্নত নামাজ পড়ার হুকুম কি?
খ) আমরা জানি যে, সফরে চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়তে হয়। ফরয এবং সুন্নত উভয় নামাজের জন্যই কি এই হুকুম? জানালে খুশি হব।
উত্তর: ক) সফর অবস্থায় সুন্নত নামাজ পড়া না পড়ার ব্যাপারে রাসূল (সা.) এবং সাহাবায়ে কেরামের (রা.) দুই ধরনের আমলই বর্ণিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় সুন্নত পড়ার কথা এসেছে। আবার কোনো কোনো বর্ণনায় সুন্নত না পড়ার কথাও এসেছে।

তবে ফজরের সুন্নতের ব্যাপারে এসেছে যে, রাসূল (সা.) সুস্থ-অসুস্থ, মুসাফির-মুকিম কোনো অবস্থাতেই তা ছাড়তেন না। Ñমুসান্নাফ ইবনে আবী শাইবাহ ৩৯৫০
অতএব ফজরের সুন্নত গুরুত্বের সাথেই আদায় করবে। অন্যান্য সুন্নতের ক্ষেত্রে হুকুম হল, যাত্রাপথে তাড়াহুড়ো ও ব্যস্ততার সময় সুন্নত পড়বে না। আর যদি যাত্রাপথে তাড়াহুড়ো ও ব্যস্ততা না থাকে এবং সুন্নত পড়ার অবকাশ থাকে তাহলে সম্ভব হলে পড়ে নেবে। আর গন্তব্যস্থলে নিরাপদে স্বাভাবিক অবস্থায় থাকলে সুন্নত পড়ে নেওয়াই উত্তম। এক্ষেত্রে সুন্নত ছাড়বে না।

খ) সফর অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত পড়ার বিধান কেবল ফরয নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। সুন্নত নামাজের কসর নেই। তাই সফর অবস্থায় সুন্নত পড়লে পূর্ণ চার রাকতই পড়তে হবে। Ñ(জামে তিরমিযী, হাদীস ৫৫০, ৫৫২; সহীহ ইবনে খুযায়মা, হাদীস ৯৪৭;আলমুহীতুল বুরহানী ২/৩৮৩-৩৮৪;)