২৩ বছর পর খুলল ফেরহাত পাশা মসজিদ

Seba Hot News
সেবা ডেস্ক:  বসনিয়ার স্বায়ত্তশাসিত সার্ব প্রজাতন্ত্রে একটি ঐতিহাসিক মসজিদ ২৩ বছর পর আবার আনুষ্ঠানিকভাবে আবার খুলে দেয়া হয়েছে। ষোড়শ শতকে নির্মিত বানিয়ালুকার ওই মসজিদটি শনিবার মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়।

ইয়োগোস্লাভিয়ার যুদ্ধের সময় আরও অনেক মসজিদের সঙ্গে বানিয়ালুকার ওই মসজিদটি ধ্বংস হয়ে যায়। মসজিদটি পুনঃনির্মাণ করতে ১৫ বছর সময় লেগেছে। পুনঃনির্মাণের ক্ষেত্রে ভাস্কররা মূল মসজিদের অধিকাংশ পাথর ব্যবহার করেন।
অটোমান শাসকেরা ফেরহাত পাশা নামে ওই মসজিদটি নির্মাণ করেন।
এদিকে এ ঘটনাকে মুসলমান এবং অর্থোডক্স ও ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে সহিষ্ণুতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের অর্থায়নে পুনরায় নির্মিত এ মসজিদটি উদ্বোধনের সময় প্রধান অতিথি ছিলেন দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। উদ্বোধন উপলক্ষে বহু মানুষ সেখানে সমবেত হন। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ সেখানে মোতায়েন করা হয়।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান