জামালপুরে দক্ষিন বঙ্গের ধর্মঘটের সাথে একত্বতা প্রকাশ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: 

জামালপুর জেলা ট্রাক, মিনিবাস, ট্যাংলড়ি ও কভারভ্যান মালিক শ্রমিক ইউনিয়ন রোববার সকালে পৌরবাস টার্মিনালের কার্যালয় থেকে খুলনা বিভাগের ৪৮ঘন্টা আহবানকৃত ধর্মঘটের সাথে একত্বতা প্রকাশের ঘোষনা দিয়েছে।

জামালপুর জেলা ট্রাক, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বলেন, গত ২০১২ সালে মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় বিশিষ্ট চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুকমনিসহ ৫জন নিহত হন।

 এ সড়ক দুর্ঘটনায় বাস মালিক ও চালকের বিরুদ্ধে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ১৩ কোটি ১৭ লাখ টাকা ক্ষতিপুরণ দাবী করে জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে স্থানান্তরিত হওয়ার প্রতিবাদে দক্ষিন বঙ্গের  ট্রাক, মিনিবাস, ট্যাংলড়ি ও কভারভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের ডাকে ৪৮ঘন্টা ধর্মঘট পালিত হচ্ছে।

তিনি বলেন অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে জামালপুরসহ সারাদেশ অচল করে দেয়া হবে।

অপরদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মোতালেব হোসেন বলেন, যেহেতু দুর্ঘটনাটি কোন পরিকল্পিত দুর্ঘটনা নয়। তাই দেশের প্রচলিত আইনে বিচার দাবী করে তিনি ক্ষতিপুরণ প্রত্যাহারের দাবী জানিয়েছেন। অন্যথায় পরবর্তি যে কোন কর্মসূচির সাথে একত্বতা করে জামালপুরসহ সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান