মেলান্দহে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের মেলান্দহ উপজেলায় শনিবার রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ মামা-ভাগ্নে ব্রিজ এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  চালকের মৃত্যু হয়েছে।

নিহত আবুল কালাম আজাদ সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামের আবদুল জলিলের ছেলে।

মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার মালঞ্চ মামা-ভাগ্নে ব্রিজ এলাকায় জামালপুর শহর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 এতে ঘটনা স্থলেই চালক আবুল কালাম আজাদের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান