কুড়িগ্রামে জাতীয় শিক্ষা নীতি-২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ এবং বির্তকিত সিলেবাস বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  ডাঃ জিএম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ কুড়িগ্রামে জাতীয় শিক্ষা নীতি ২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এবং বির্তকিত সিলেবাস বাতিলের দাবিতে গতকাল বিকাল ৪ ঘটিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি  মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃতে নছর উদ্দিন শাহী মসজিদ প্রাঙ্গন থেকে শহরের প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্বাক্ষরলিপি প্রদান করে।

ইসলামি আন্দোলনের সদর উপজেলার সভাপতি আদম আলী তার বক্তব্যে বলেন জাতীয় শিক্ষা নীতি ২০১০ এর প্রাক কথনে বলা হয়েছে , ‘‘এই শিক্ষা নীতির উল্লেযোগ্য  দিক  হল এখানে ধর্ম, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে প্রধান্য দেয়া হয়েছে’’। কথাটি শতভাগ সত্য । ধর্মকে প্রধান্য দেয়া হয়েছে ঠিকই, তবে দেশের সংখ্যাগরিষ্ট তথা ৯২ ভাগ মানুষের ধর্ম ইসলামকে প্রধান্য দেয়া হয়নি বরং প্রধান্য দেয়া হয়েছে মাত্র ৬ ভাগ সংখালুঘু মানুষের ধর্ম হিন্দুত্ববাদকে। সিলেবাস থেকে মুসলমানিত্ব দুর করে সেখানে হিন্দুত্ব সংযুক্ত করা হয়েছে।

স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ইসলামি আন্দালন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা সেক্রেটারী মাওলানা মাছুদুর রহমান, জেলা প্রশিক্ষন সম্পাদক হাফেজ মুমিনুর ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান