সেবা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারত একটি পরমাণু চুক্তিতে উপনীত হয়েছে। এর মধ্য দিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ‘বিশেষত্ব’ লাভ করলো।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পূর্ব পাকিস্তানের শাসক শ্রেণীকে স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীন হতে সহায়তার মাধ্যমে ভারত যে সম্পর্কের সূচনা করেছিল তা সাম্প্রতিক সময়ের নানা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পুরোপুরি বদলে দিচ্ছে।
একুশ শতকে জ্বালানি-কানেক্টিভিটি-নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের যোগসাজশের নজির হিসেবে দেখা যেতে পারে এই নতুন চুক্তিকে।
রবিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইনডিয়ার এক প্রতিবেদনে দুই দেশের পরমাণু চুক্তির খবর জানানো হয়েছে।
ভারতের উচ্চ পর্যায়ের একটি সূত্রের বরাতে পত্রিকাটি বলেছে, বাংলাদেশ-ভারত রাজনৈতিকভাবে একই কাতারে, নিরাপত্তা সংবেদনশীল ও অর্থনৈতিক শরিকে পরিণত হয়েছে।
কয়েক মাস আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মধ্যে এ চুক্তিটি নিয়ে সমঝোতা হয় বলে জানালেও সুনির্দিষ্ট কোনও সময়সূচির কথা জানাতে পারেনি টাইমস অব ইনডিয়া।
তবে তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে কারিগরি সহায়তার জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য এ সংক্রান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়।
ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের চুক্তির বিষয়ে ব্রিফ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া সরকারের সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রতিষ্ঠা করা হচ্ছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ‘কারিগরি জ্ঞানের’ প্রয়োজন রয়েছে। বাংলাদেশ বর্তমানে এ বিষয়ে রাশিয়ার কাছ থেকে ‘কারিগরি জ্ঞান’ পাচ্ছে। রাশিয়ার সহযোগিতা ও তত্ত্বাবধানে ভারতও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক জ্বালানি ব্যবহার করছে, যা উৎসাহব্যঞ্জক।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভারত সরকার পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে বাংলাদেশি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দিতে চায়। বাংলাদেশি বিশেষজ্ঞরা যাতে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সে লক্ষ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
রূপপুর প্রকল্প ব্যয় নিয়ে প্রশ্ন
২০১০ সালের ২১ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়।
এরপর ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রূপপুরে দুই হাজার চারশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত দুটি প্রতিষ্ঠান রোসাটম ও গ্যাসপ্রমব্যাংকের যৌথ মালিকানাধীন ‘এটমস্ট্রয় এক্সপোর্ট’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে সরকার।
সরকারের পক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এবং ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুভাসকিং চুক্তিপত্রে সই করেন। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৬৫ কোটি ডলার বা ১ লাখ এক হাজার কোটি টাকা।
চুক্তি বাস্তবায়নের সময়কাল সাত বছর ধরা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৩ সালে এবং দ্বিতীয় ইউনিট ২০২৪ সালের অক্টোবরে উৎপাদনে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ৬০ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে।
এ চুক্তির দুদিন পর ২৭ ডিসেম্বর এক বিবৃতিতে বেসরকারি সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রকল্পটির ব্যয় নিয়ে প্রশ্ন তুলে চুক্তির প্রক্রিয়াগত স্বচ্ছতা ও প্রকল্প সংশ্লিষ্ট বিশদ তথ্য প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘এ বছরের (২০১৫) সেপ্টেম্বরে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী উক্ত রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মোট ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার উল্লেখিত হলেও মাত্র তিন মাসের ব্যবধানে প্রকল্প ব্যয় তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার বিষয় নিয়ে পরে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে।’
এদিকে চুক্তি স্বাক্ষরের পরও ফের ৫৫ কোটি ডলার বাড়িয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যয় ধার্য করা হয় এক হাজার ৩২০ কোটি ডলার।
এরপর গত মার্চে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গবেষণা, নির্মাণ, সরবরাহ ও ভ্যাট খাতে অতিরিক্ত ৪০০ কোটি বরাদ্দ চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
‘বড় খেলায়’ বাংলাদেশ
টাইমস অব ইনডিয়া, ভারত ও বাংলাদেশের পরমাণু চুক্তিকে দুই দেশকে পরষ্পর সম্পৃক্ত করতে চলমান ‘বড় খেলার’ ‘একটি অংশমাত্র’ আখ্যা দেওয়া হয়েছে। এরপর দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কের কথা তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মধ্য দিয়ে নিজের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি ও এলএনজি পরিবহন করতে চায় ভারত। নয়াদিল্লি এরই মধ্যে প্রস্তাব দিয়েছে যদি ত্রিপুরায় জ্বালানি ট্রানজিটের প্রস্তাব দেওয়া হয় তাহলে ঢাকাকে তাদের প্রয়োজন মাফিক এলপিজি ও এলএনজির ভাগ দেওয়া হবে।
এরপর উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করে তা বাংলাদেশের ট্রান্সমিশন লাইন দিয়ে নিজেদের আরেক প্রান্তে নিতে চায় ভারত। এমন ইচ্ছার কথার জানিয়ে ভারত বলছে, এটি অনুমোদন করলে দেশটির দুই প্রান্তে বাংলাদেশের ভেতর দিয়ে যে বিদ্যুৎ যাবে তা থেকে ভবিষ্যতে বিদ্যুৎ কেনার সুযোগ (অফটেক) পাবে ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালাটানা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন উদ্বোধন করার পর ভারত এটিকে ৫০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা করছে। সম্প্রতি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঢাকা সফরকালে পশ্চিম বঙ্গ থেকে ঢাকায় ডিসেল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বিএইচইএল, রিলায়েন্স, শাপুরজি-পালুনজি এবং আদানি নামে চারটি ভারতীয় কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরপত্রে অংশ নিয়েছে।
গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকা সফর করেন। যদিও তুরস্ক নিজামীর ফাঁসির কঠৌর সমালোচনা করেছে, কিন্তু ভারত সক্রিয়ভাবে এই ফাঁসিকে সমর্থন করেছে বলে উল্লেখ করেছে টাইমস অব ইনডিয়া।
সংবাদ মাধ্যমটি বলছে, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক ও রেলপথে যোগাযোগের পরিকল্পনা অনেকটা সহজ হয়ে গেছে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া রেলসংযোগ দুই দেশই ফের চালু করতে চাচ্ছে। যাতে আখাউড়া-আগরতলা, খুলনা-দর্শনা, পার্বতীপুর-কাউনিয়া রেলসংযোগ তালিকার শীর্ষে রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে ফেনী নদীতে একটি সেতুও হবে।
বাংলাদেশ পানিচুক্তি বিশেষ করে তিস্তা ও ফেনী নদীর পানি বন্টনের তাকিয়ে রয়েছে, তা দিতে ভারত অঙ্গীকারাবদ্ধ। বিকাশমান নতুন সম্পর্কের মধ্যে দুই দেশ পরষ্পরকে কিছু ছাড় দিতে ইচ্ছুক বলেও টাইমস অব ইনডিয়ার ভাষ্য।