সেবা ডেস্ক:
গোটা আইপিএলে ব্যাটিংয়ে একাই সানরাইজার্স হায়দ্রাবাদকে টেনেছেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় কোয়ালিফায়ারে বোলিংয়ের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান না থাকায় সানরাইজার্স অধিনায়কের দায়িত্ব আরো অনেকটা বেড়ে যায়। সেই দায়িত্ব দারুণভাবে পালন করেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। অবিস্মরণীয় এক ইনিংস খেলে মুস্তাফিজহীন সানরাইজার্সকে একাই ফাইনালে তুলেন ওয়ার্নার।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ওয়ার্নারের অতিমানবীয় এক ইনিংসের সুবাদে গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সানরাইজার্স। আগামী রোববার আইপিএলের নবম আসরের ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে মুস্তাফিজ-ওয়ার্নারের দল।
দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে সুরেশ রায়নার গুজরাট। জবাবে ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে সানরাইজার্স।
সানরাইজার্সকে ফাইনালে তুলতে ৫৮ বলে ৯৩ রানের হার না মানা অনবদ্য ইনিংস খেলেন ওয়ার্নার। তার ইনিংসটি ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল। এছাড়া বিপুল শর্মা ১১ বলে ২৭ রানের হার না মানা ‘টর্নেডো’ ইনিংস উপহার দেন।

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় সানরাইজার্স। ফর্মে ফিরতে সংগ্রাম করা শিখর ধাওয়ান দ্বিতীয় ওভারের প্রথম বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় সানরাইজার্স শিবির। দ্বিতীয় উইকেটে ময়েসেস হেনরিকসকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওয়ার্নার। তবে দলীয় ৩৩ রানের মাথায় হেনরিকস (১১) ফিরে গেলে ফের চাপে পড়ে যায় মুস্তাফিজের দল।
চার নাম্বারে নামা যুবরাজ সিংও সুবিধা করতে পারেননি। ১৩ বলে খেলে মাত্র ৮ রান করে আউট হন এই ভারতীয় ওলরাউন্ডার। এরপর দ্রুত ফিরে যান দীপক হুদাও। রাজ্যের হতাশা তখন সানরাইজার্স শিবিরে।
১৩তম ওভারের তৃতীয় বলে বেন কাটিং যখন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তখনও জয়ের জন্য ৭৯ রান দরকার ছিল সানরাইজার্সের। ষষ্ঠ উইকেটে নমন ওঝাকে (৮ বলে ১০) নিয়ে ২০ বলে ৩৩ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান ওয়ার্নার।
শেষ ছয় ওভারে জয়ের জন্য ৬৬ রান দরকার ছিল সানরাইজার্সের। ডোয়াইন স্মিথের করা ১৫তম ওভারে ১৯ রান নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান ওয়ার্নার-ওঝা। তবে ১৬তম ওভারে মাত্র দুই রান দিয়ে ওঝাকে আউট করে গুজরাটকে ম্যাচে ফিরিয়ে আনেন ব্রাভো। ফলে শেষ ৪ ওভারে জয়ের জন্য ৪৫ রান দরকার পড়ে সানরাইজার্সের। প্রবীন কুমারের করা ১৭তম ওভার থেকে ১১ রান নিয়ে ব্যবধান ১৮ বলে ৩৪ করে ফেলেন ওয়ার্নার-বিপুল শর্মা।
কুলকর্নির করা ১৮তম ওভার থেকে ওয়ার্নার-বিপুল ১০ রান নিলেও জয় থেকে তখনো ১২ বলে ২৪ রান দূরত্বে ছিল সানরাইজার্স। তখনই দুই প্রান্তেই ‘ঝড়’ তুলে এই দুজন। ব্রাভোর করা ১৯তম ওভার থেকে ১৯ রান নিয়ে সানরাইজার্সকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ওয়ার্নার-বিপুল। প্রবীনের করা ইনিংসের শেষ ওভারে চার মেরে স্কোর ‘টাই’ করে ফেলেন ওয়ার্নার। দ্বিতীয় বল পয়েন্টে ঠেলে দিয়েই সানরাইজার্সের ফাইনালের টিকেট নিশ্চিত করেন দলটির অধিনায়ক।
এর আগে অ্যারন ফিঞ্চের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় গুজরাট। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩২ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রান করেন তিনি। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ২৯ বলে ৩৫ ও দিনেশ কার্তিক করেন ১৯ বলে ২৬ রান। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ১৬ বলে ২৩ ও ডোয়াইন ব্রাভো ১১ বলে ২৩ রানের দারুণ ইনিংস খেলেন।
সানরাইজার্সের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর ও বেন কাটিং। একটি করে উইকেট নেন বোল্ট ও বিপুল শর্মা। অবশ্য ৪ ওভারের স্পেলে ৩৯ রান দেন বোল্ট।

এর আগে দুবার আইপিএলের ফাইনালে খেলে দুবারই হেরে যায় ব্যাঙ্গালুরু। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে সানরাইজার্স। ফলে নতুন এক চ্যাম্পিয়নকেই পেতে যাচ্ছে মিলিয়ন ডলারের টুর্নামেন্টটি।
এবারের আইপিএলে সবাই মজে আছেন বিরাট কোহলিতে। ১৫ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৯১৯ রানের করে বিস্ময়ের জন্ম দিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক। তবে ওয়ার্নার কিন্তু নীরবে-নিভৃতে ঠিকই ব্যাটকে তলোয়ার বানিয়েছেন। কোনো সেঞ্চুরি করতে না পারলেও ১৬ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরির সাহায্যে ৭৭৯ রান করে দলকে ফাইনালে তুলেছেন। রোববারের ফাইনালে ওয়ার্নারের কাছে এমন ইনিংসই চাইবে সানরাইজার্স শিবির।