সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের দুটি নির্বাচনী কার্যালয়, তার নিকট আত্মীয়র বাড়িঘরে হামলা ও ভাংচুর করেছে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
এ সময় উভয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরিসি'তি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে এবং ১০ টি মটর সাইকেল জব্দ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের ছোট ভাই সেতু ওই ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে নির্বাচনী প্রচারণা চালাতে যায়। এ সময় আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাসান জুবায়ের হিটলারের লোকজন তাকে প্রচারণায় বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় উত্তেজিত আওয়ামী লীগ সমর্থিতরা মির্ধাপাড়া মোড় ও ধানুয়া কামালপুর বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের দুটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করে ।
একই সময় মির্ধাপাড়া মোড়ে অবসি'ত মোস্তফা কামালের ভগ্নিপতি মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বাড়িতেও হামলা চালায় নৌকা প্রতীকের সমর্থকরা।
এছাড়াও টেংরামারী গ্রামে আরও ৪টি বাড়ি ঘরে হামলা করে ভাংচুর চালায় আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। পরিসি'তি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সবুজ, সোহেল, খোকন, রাশেদ সহ ১০ জন আহত হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনতে ৭৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এঘটনায় পুলিশ রবিন মিয়া, দেলোয়ার , সুলতান, আলম, মোনায়েম, রকিবুল, বিল্লাল হোসেন, ইমাম হোসেন ও সুজা মিয়াকে আটক করে ।
রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, জেলা পুলিশ সুপার নিজাম উদ্দীন, বকশীগঞ্জ ইউএনও সুব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, এসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেল এএসপি তানভীর আহমেদ ঘটনাস'ল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার সকালে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী সহিংসতা রোধে বিভিন্ন ইউনিয়ন সহ ধানুয়া কামালপুর ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
