আইপিএলের স্বাদ নিতে আসছেন আমলা

Seba Hot News
সেবা ডেস্ক:  কাঁধের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটসম্যান শন মার্শের বদলি হিসেবে দলে আসছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। আর এর মধ্যদিয়ে আইপিএলের আসরে অভিষেকের অপেক্ষায় আমলা।
আইপিএলের নিলামে হাশিম আমলার নাম থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে টানেনি। গত ফেব্রুয়ারির নিলামে আমলার ভিত্তিমূল্য ছিল এক কোটি ভারতীয় রুপি।
এবার মার্শের ইনজুরি তাকে প্রথমবারের মতো আইপিএলের স্বাদ নিতে সুযোগ করে দিচ্ছে।
গত ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শ। পরে গত রোববার (০১ মে) গুজরাট লায়ন্সের বিপক্ষেও মাঠে নামেন তিনি।
তবে, ব্যাটিংয়ের সময় অস্বস্থিবোধ করায় এবারের আসরে আর না খেলার সিদ্ধান্ত নেন তিনি।
শন মার্শ চলতি আসরে পাঞ্জাবের প্রথম ম্যাচে খাদ্যে বিষক্রিয়ার কারণে খেলতে পারেননি। পরে ছয় ম্যাচে ১১৮.৬৫ স্ট্রাইক রেট ও ৩১.৮০ গড়ে ১৫৯ রান করেছিলেন। কলকাতার বিপক্ষে ৪১ বলে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান