সেবা ডেস্ক:
জামালপুরের দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর ইবতেদায়ী দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে ৩ জন ও আওয়ামীলীগের প্রার্থী শাকিরুজ্জামান রাখালের গুলিতে বিদ্রোহী প্রার্থীর এজেন্ট সহ ৪ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস'ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও অর্ধশতাধিক।
নিহতরা হলেন ওই ইউনিয়নের কুতুবেরচর গ্রামের নুর ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩৬) , একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নবিরুল ইসলাম (২০), শেখপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মাজেদ (২৫) একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫৫)।
শনিবার সকাল ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর ইবতেদায়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সকালে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শাকিরুজ্জামান রাখাল কেন্দ্রে এসে জোর পূর্বক ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে বিদ্রোহী প্রার্থী শাহাজাহান আলীর এজেন্ট জিয়াউর রহমান বাধা দিলে আওয়ামীলীগ প্রার্থী রাখাল তার পকেটে থাকা পিস্তল বের করে সরাসরি মাথায় গুলি করে।
এতে ঘটনাস'লেই জিয়াউর রহমান মারা যায়।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ ছড়িয়ে পরে। ভাঙচুর করা হয় পুরো কেন্দ্র।
সংর্ঘষে পুলিশের এসআই আব্দুল হান্নান ও পুলিশ কনেস্টবল ইব্রাহিম গুরুত্বর আহত হয়।
পরে পরিসি'তি নিয়ন্ত্রনে পুলিশ এলোপাথারি গুলি ছুড়ে। এতে গুলি বিদ্ধ হয় প্রায় অর্ধশতাধিক ভোটার।
গুলিবিদ্ধ অবস'ায় বকশীগঞ্জ সদর হাসপাতালে শেখপাড়া গ্রামের নুর ইসলাম ও নবিরুল ইসলাম মারা যায়। এছাড়াও একই গ্রামের আব্দুল মাজেদ গুলিবিদ্ধ অবস'ায় ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে মারা যায়।
ভোট কেন্দ্রে সংঘর্ষ ও নিহতের ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স'গিত করা হয়েছে।



