জামায়াতের হারই প্রমাণ করে ঘাতকদের বিচার স্বচ্ছ

Seba Hot News
জামায়াতের হারই প্রমাণ করে ঘাতকদের বিচার স্বচ্ছ

সেবা ডেস্ক:  নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে জামায়াতের হারই প্রমাণ করে 
একাত্তরের ঘাতকদের বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক 
মানের হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী 
কামরুল ইসলাম। আজ শনিবার দুপুরে ঢাকা 
ক্লাবে 'আবদুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ বিচার ও ফাঁসি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা ছাড়া একাত্তরের ঘাতকদের বিচার করা সম্ভব হতো না। এই বিচারের মান নিয়ে 
অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু নেদারল্যান্ডসের 
হেগে জামায়াতের হেরে যাওয়ার মাধ্যমে এই 
বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান প্রমাণিত হয়েছে। একই সঙ্গে দণ্ড কার্যকরের পর পাকিস্তান সরকার, আইনসভা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের 
প্রতিক্রিয়ার মাধ্যমেই প্রমাণিত হয় এই বিচার স্বচ্ছ হয়েছে।
দেশকে অস্থিতিশীল করে বাকি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন,
মুসলমানদের শত্রু ইহুদিদের সঙ্গে মিলে শেখ হাসিনার সরকারকে হটানোর ষড়যন্ত্র হয়েছে। মোসাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর চেষ্টা চলছে। যারা বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি দেখতে চায় না তাদের সঙ্গে মিলে বিএনপি জামায়াত ষড়যন্ত্র
করছে। আর এসব ষড়যন্ত্রের মূলে রয়েছে যুদ্ধাপরাধীদের চলমান এই বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়া। এ অবস্থায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মধ্যে এখনও অনেক দ্বিধাবিভক্তি রয়েছে।
 এসব ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে সব ষড়যন্ত্রই পরাজিত হবে।
কাদের মোল্লার বিচার প্রক্রিয়ার ওপর সৈয়দ জাহিদ হোসেন ও সোনিয়া হক আবদুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ বিচার ও ফাঁসি বইটি লিখেছেন। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার ক্রাইম ফাইন্ডিংস ফ্যাক্টস কমিটির সভাপতি ড. এম এ হাসান প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান