বকশীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: বকশীগঞ্জে ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে।

২৬ মে বৃহস্পতিবার দুপুরে ঢাকা আহছানিয়া মিশনের ইউনিক-২ প্রকল্পের উদ্যোগে তাদের পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা আহছানিয়া মিশনের বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান।

এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ ইউএনও সুব্রত পাল।


এসময় বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন আহমদ, ঢাকা আহছানিয়া মিশনের ইউনিক-২ প্রকল্পের আঞ্চলিক ব্যবস'াপক আবদুল হালিম, টেকনিক্যাল অফিসার বিশ্বনাথ ঘোষ, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, নিকাহ রেজিস্ট্রার শাহাদত হোসেন, আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের ইউনিক-২ প্রকল্পের বিভিন্ন শিশু শিখন কেন্দ্রের কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপসি'ত ছিলেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান