খালেদাকে গ্রেফতারের চিন্তা নেই : ওবায়দুল কাদের

Seba Hot News
খালেদাকে গ্রেফতারের চিন্তা নেই : ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: 

 ২০১৬ মে ২৭ ১৫:৩৮:১২
সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নেই।’
মন্ত্রী আজ শুক্রবার সকালে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় বিআরটিসির বাস ডিপো ও সালনা এলাকায় অবৈধ কয়েকটি লেগুনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে বিএনপির কয়েকজন নেতা বলছেন যে, সরকার তাকে গ্রেফতারের চক্রান্ত করছে। কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে যতদূর জানি, খালেদা জিয়াকে গ্রেফতারে সরকার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনা করছে বলে আমার জানা নেই।’
মন্ত্রী এ সময় জানান, বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করে এখানে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাস ডিপোর ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।
এ সময় সালনা এলাকার কয়েকটি লেগুনা উৎপাদন কারখানা বন্ধে এবং অবৈধ এসব যানবাহন সিল করতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়ে মন্ত্রী কারখানা উচ্ছেদে বিআরটিএর ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
এ সময় মন্ত্রীর সাথে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সড়ক জনপথ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান