শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সাথে চীনের বন্ধুত্ব আরো সু-দৃঢ় হয়েছে ........চীনের রাষ্টদূত মা মিংকিয়াং

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধি

চীনের রাষ্টদূত মা মিং কিয়াং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সাথে চীনের বন্ধুত্ব আরো সু-দৃঢ় হয়েছে। চীন হচ্ছে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী। এই সম্পর্ক যাতে আরো গভীর হয় সে লক্ষে দুই দেশই কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীন কারিগরি প্রযুক্তি দিয়ে সহযোগিতা করতে চায়। তিনি মঙ্গলবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখ-নগরী রফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর।
পরে চীনের রাষ্ট্রদ্রুত ইসলামপুরের কুলকান্দিতে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান