সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিজল হক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ , বাট্টাজোড় ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু সাইদ প্রমুখ।
