সেবা ডেস্ক: দু-একদিনের ব্যবধানে বাজারে বেড়েছে চিনি, ছোলা ও ব্রয়লার মুরগির দাম। রমজানের আগে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা। অথচ দু-একদিন আগে খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ৫২ টাকা থেকে ৫৫ টাকায়। প্রতিকেজি চিনিতে বেড়েছে ৫ টাকা। এ ছাড়া বাজারে ছোলার দামও ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান সামনে, এ জন্য পাইকারি বাজারে চিনির দাম বাড়ানো হয়েছে। আর এ কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। তবে রমজানের আগে চিনির দাম কমবে না বলে জানান তারা। অন্যদিকে ছোলার দাম রমজানের আগে আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চাহিদার চেয়ে আমদানি কম ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে ছোলার দাম বাড়ছে বলে জানান তারা। চিনি-ছোলার দাম বাড়ছেই
সেবা ডেস্ক: দু-একদিনের ব্যবধানে বাজারে বেড়েছে চিনি, ছোলা ও ব্রয়লার মুরগির দাম। রমজানের আগে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা। অথচ দু-একদিন আগে খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ৫২ টাকা থেকে ৫৫ টাকায়। প্রতিকেজি চিনিতে বেড়েছে ৫ টাকা। এ ছাড়া বাজারে ছোলার দামও ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান সামনে, এ জন্য পাইকারি বাজারে চিনির দাম বাড়ানো হয়েছে। আর এ কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। তবে রমজানের আগে চিনির দাম কমবে না বলে জানান তারা। অন্যদিকে ছোলার দাম রমজানের আগে আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চাহিদার চেয়ে আমদানি কম ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে ছোলার দাম বাড়ছে বলে জানান তারা।