সেবা ডেস্ক: কুরআনুল কারিম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ বাণী এবং হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ সর্বাধিক প্রিয় নবি ও রাসুল। তিনি ছিলেন কুরআন অবতীর্ণ হওয়ার ক্ষেত্র। তাইতো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের জ্ঞান ও আলোয় আলোকিত সমগ্র মানবতার জন্য কার্যকরী নমুনা, আদর্শ ও উত্তম চরিত্র।
এ কারণেই আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং শেষ দিবসের আশা এবং আল্লাহকে অধিক স্মরণ করে, অবশ্যই তাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মধ্যে সুন্দর ও উৎকৃষ্ট আদর্শ রয়েছে। (সুরা আহযাব : আয়াত ২১)
এ আয়াতে করিমা থেকে বুঝা যায় যে, আল্লাহর বাণী কুরআন এবং বিশ্বনবির সমগ্র কর্মময় জীবন ওতপ্রোতভাবে জড়িত। যার সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো-
>> কুরআন হলো বিশ্বমানবতার জন্য নসিহত ও হিদায়াত আর বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন নসিহতকারী এবং হিদায়াতের আহবানকারী।
>> কুরআন হলো আল্লাহ প্রদত্ত সত্য ও সততার জন্য দাওয়াত ও পয়গাম বা বার্তা আর বিশ্বনবি হলেন আল্লাহর দিকে দাওয়াতকারী ও তাঁর পয়গাম্বর বা বার্তাবাহী।
কুরআনের প্রত্যেকটি বাক্য, আয়াত এবং উল্লেখিত সকল গুণাবলীর বাস্তব নমুনা হলো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
পরিশেষে…
বিশ্বনবি ও কুরআনের সম্পর্ক কেমন? তা বর্ণনায় হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিসের উদ্ধৃতি দেয়া যায়। একবার সাহাবায়ে কিরামদের মধ্যে অনেকে হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহার নিকট আবদার করলেন বিশ্বনবির জীবনের কিছু অবস্থা বর্ণনা করার জন্য। হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ের সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি কুরআন তিলাওয়াত করেন না যে, আমার নিকট বিশ্বনবির সম্পর্কে জানতে চাচ্ছেন?

তিনি বলেন, `তাঁর পূর্ণ চারিত্রিক জীবনী কুরআনের রঙে রঙ্গিন ছিল।` অর্থাৎ কুরআন যা বিধি-নিষেধ করেছেন, বিশ্বনবি তা বাস্তবে কার্যে পরিণত করে গেছেন।
সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন এবং বিশ্বনবির রঙ্গে রঙ্গিন হওয়ার তাওফিক দান করুন। আমিন।