সমস্যায় জর্জরিত শ্রীবরদী উপজেলা স্বাস'্য কমপ্লেক্স চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার একমাত্র সরকারি স্বাস'্য সেবা কেন্দ্র উপজেলা স্বাস'্য কমপ্লেক্সটি এখন নানা সমস্যায় জর্জরিত হয়ে নিজেই অসুস'্য হয়ে পড়েছে। এতে স্বাস'্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় ০৩ লক্ষ জন সাধারণ। প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক চিকিৎসা সেবা প্রার্থী স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে কাঙ্খিত সেবা না পেয়ে সামর্থ্যবানরা জেলা সদরে এবং স'ানীয় ক্লিনিকে সেবা নিলেও গরীব অসহায়রা প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরে যাচ্ছে। স্বাস'্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, অত্র কমপ্লেক্সে ২০ জন মেডিকেল অফিসারের পদের বিপরীতে ১২ জন কর্মরত থাকলেও প্রেষণে কর্মরত রয়েছেন ০৪ জন এবং মাতৃত্বকালীন ছুটিতে আছেন ০১ জন। অবশিষ্ট ০৭ জন মেডিকেল অফিসার থাকলেও উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন ০১ জন, আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে ০১ জন। এছাড়াও ০৯ জন স্বাস'্য সেবিকার পদ থাকলেও কর্মরত আছেন ০৬ জন এর মধ্যে প্রেষণে রয়েছেন ০১ জন, ০৫ জন পরিচ্ছন্ন কর্মীর পদ থাকলেও কর্মরত আছেন ০১ জন, ০২ জন মশালচীর পদ থাকলেও কর্মরত আছেন ০১ জন। প্রায় ১০ বছর যাবত নৈশ প্রহরীর পদটি শূণ্য থাকায় নিরপত্তার ঝুঁকিতে রয়েছে অত্র কমপ্লেক্সটি।
এদের মধ্যে ছুটি, প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় দু’একজন মেডিকেল অফিসার ও স্বাস'্য সেবিকা অত্র কমপ্লেক্সে থাকায় সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। ডিজিটাল যুগে এনালগ এক্স-রে মেশিন দিয়ে চলছে চিকিৎসা সেবা, এতে সঠিক রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। স্বাধীনতার ৪৭ বছরেরও এক মাত্র ঐ এনালগ এক্স-রে মেশিন ব্যতিত আর কোন আধুনিক রোগ নির্ণয়ের যন্ত্রপাতির ব্যবস'াই নেয় অত্র কমপ্লেক্সটিতে। পর্যাপ্ত মেডিকেল অফিসারদের না পেয়ে সহকারী মেডিকেল অফিসারদের কাছ থেকে প্রাথমিক সেবা নিয়ে অসন'ষ্ট হয়েই বাধ্য হয়ে ফিরে যাচ্ছে রোগীরা। এই সুযোগে স'ানীয় বিভিন্ন ক্লিনিকের নিয়োগকৃত দালালদের খপ্পরে পরে সাধারণ রোগীরা সর্বশান্ত হয়ে পড়ছে। পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী না থাকায় পরিস্কারের অভাবে ব্যাপক দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে ভর্তিকৃত রোগী সহ বহিরাগত চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ জনগণ। এছাড়াও দীর্ঘ দিন যাবত নৈশ প্রহরী না থাকায় এবং যথেষ্ট লাইটিং এর অভাবে রাত্রিকালে কমপ্লেক্সের ভিতরে আড্ডাসহ নেশায় মেতে উঠে বহিরাগতরা। অত্র কমপ্লেক্সে এক মাত্র রোগী বহনকারী এম্বুল্যান্সটি বছরের প্রায় অধিকাংশ সময়েই অকেজো হয়ে পরে থাকতে দেখা যায়। ফলে জরুরী রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  জরুরী বিভাগে ইএমও না থাকায় বহিরাগত মেডিকেল অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দেয়ায় তারা বিভাগে সব সময় থাকেন না । ফলে জরুরী চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন এবং উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকে মারাও যান। ভর্তিকৃত রোগী সিংগাবরুনা ইউনিয়নের হাসেন আলীর পুত্র আ: রশিদ বলেন, এখানে খাবারের মান খুবই নিম্নমানের এবং ঔষধপত্রও সঠিকভাবে পাওয়া যায় না। দীর্ঘ দিন যাবত উপজেলা স্বাস'্য ও প.প. কর্মকর্তা পদটি শূন্য থাকায় অভিভাবক হীন হয়ে পড়েছে কমপ্লেক্সটি। এ সব বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস'্য ও প.প. কর্মকর্তা ডা: মোছাম্মদ নায়লা হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ ডাক্তারদের প্রেষণে দেন এখানে আমাদের কিছুই করার নেই এছাড়াও আমি কিছু দিন হয় দায়িত্ব পেয়েছি সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগবে। অত্র বিষয়ে সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন বলেন, শ্রীবরদী স্বাস'্য কমপ্লেক্সে কিছু সমস্যা আছে, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। দ্রুত সকল সমস্যা সমাধান করে চিকিৎসার মান বৃদ্ধি হবে এমন প্রত্যাশায় এখানকার জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকলের।     


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান