বিয়ের পর বিপাশা-করণের প্রথম চুম্বন

Seba Hot News
সেবা ডেস্ক:   : বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড তারকা বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। সম্পূর্ণ বাঙালি রীতিতে শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে রাতে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করেন নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানে সবার সামনেই বিপাশাকে চুম্বন করেন করণ।
এই জুটির চুম্বন দৃশ্য এর আগেও গণমাধ্যমে এসেছে। তবে বিয়ের পর বিপাশা-করণের প্রথম চুম্বন দৃশ্য ফাঁস হলো। বিপাশা-করণের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রায় সব জনপ্রিয় তারকা।

রাত ৯টার পর থেকে ভিড় জমান একের পর এক বলিউড তারকা। উপস্থিত ছিলেন বিপাশার প্রাক্তন প্রেমিক ডিনো মরিয়াও।
অ্যালোন সিনেমার সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করনের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর থেকেই চুটিয়ে প্রেম করছিলেন তারা। করণ সিং গ্রোভার এর আগে দুটি বিয়ে করলেও বিপাশার এটি হবে প্রথম বিয়ে।

বিপাশা এর আগে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে অনেকদিন প্রেম করেছেন। তারা বিয়ে না করেও একই ছাদের নিচে বসবাস করেছেন। পরবর্তীতে জন অন্য একজনকে বিয়ে করে ফেলেন।
এদিকে বিপাশা জড়িয়ে পড়েন করনের প্রেমে। করণের সঙ্গে প্রেম চলাকালীন বিভিন্ন সময় গোপন অভিসারের খবরও প্রকাশ হয়েছে।

বিপাশা-করণের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। প্রেমের পাঠ চুকিয়ে এবার বিয়ের অধ্যায় শুরু করছেন এই তারকা জুটি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান