পুরস্কার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার বলিউড নায়িকা

Seba Hot News
সেবা ডেস্ক:  দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।
দিল্লির বিজ্ঞান ভবনে গত ৩ মে (মঙ্গলবার) রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কালকি। অনুষ্ঠান কক্ষ থেকে বাইরে বের হতেই শ্লীলতাহানির শিকার হন এই অভিনেত্রী।  অনুষ্ঠান কক্ষ থেকে বের হয়ে দেহরক্ষীর সঙ্গে কালকি নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার জন্য বরাদ্ধ দেহরক্ষী অমিতাভ, কঙ্গনাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন।
এ সময় শ্লীলতাহানির শিকার হন কালকি। অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন কালকি।
‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন কালকি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান