হোম বাংলাদেশ রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত Seba Hot News মে ০৭, ২০১৬ সেবা ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট কেন্দ্রে মধ্যরাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন অফিস। কর্তব্যে অবহেলা ও এ কাজে জড়িত অভিযোগে পুলিশ প্রিসাইডিং অফিসারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতরাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজ আলমের কর্মী-সমর্থকরা জোরপূর্বক ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোবারক হোসেন, সহকারী প্রিসাইডিং অফিসার তাজুল ইসলাম ও ওসমান আলী এবং ছাত্রলীগ নেতা যুগিরহাট গ্রামের আবদুল হকের ছেলে খোরশেদ আলম, আবুল হাশেমের ছেলে শাহীন এবং রফিক মিয়ার ছেলে মাছুমকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, রাতে ব্যালেট পেপারে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ট্যাগস নির্বাচনবাংলাদেশ Facebook Twitter Whatsapp নবীনতর পূর্বতন