কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে নৌকা সমর্থক ধানের শীর্ষের প্রার্থীকে অবরুদ্ধ ও প্রচারণায় বাধা সৃষ্টি

G M Fatiul Hafiz Babu
 
ডা. জি. এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

 কুড়িগ্রাম সদর উপজেলা বেলাগাছা ইউনিয়নে আসন্ন ৭ই মে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এ প্রচারণার ক্ষেত্রে কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে নৌকা সমর্থক ধানের শীর্ষের প্রার্থীকে অবরুদ্ধ ও প্রচারণায় বাধা সৃষ্টি ও জীবন নাশের হুমকি দেয়া হয় । গত ২৫শে এপ্রিল রাত আনুমানিক ১০.৩০ মিনিটে অত্র ইউনিয়নে ২নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণা কালে ২নং ওয়ার্ডের কালী মৌজার জহির উদ্দিনের বাড়ীতে এই মর্মে অভিযোগ পাওয়া যায় এবং এই প্রসঙ্গে রিটানিং অফিসার ও সংবাদ মাধ্যম কর্মীদের লিখিত অভিযোগ দেন বিএনপি  মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মাহাবুর রহমান ।

সরেজমিনে অভিযোগ সত্যতা অনুসন্ধানে দেখা যায় জন প্রিয়তার দিক এগিয়ে আছে এবং পূনরায় নির্বাচিত হওয়ার  সম্ভাবনা আছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইউ.পি নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ রয়েছে নির্বাচনী প্রচারণায় সমানাধিকার থাকবে। তা সত্তেও এই পরিসি'তি সৃষ্টি হওয়ায় ইউনিয়ন জুড়ে ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন ও আতংঙ্ক সৃষ্টি হয়। এ ব্যাপারে সুধী সমাজ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘ ১৭ বৎসর যাবত এই ইউনিয়নে চেয়াম্যানের দ্বায়িত্ব পালন করে আসছি এবং এবারও চেয়াম্যান পদে নির্বাচনে দাড়িয়েছি। আমি গত ২৫ তারিখ আনুমানিক রাত ১০.৩০মিনিটে ২নং ওয়ার্ডের কালী মৌজা জহির উদ্দিনের বাড়ীতে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আ. লীগ এর ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক ছেলেপেলেরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঐ বাড়ীতে হামলা চালায় ও আমাকে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে অবরুদ্ধ রাখে এবং প্রাণ নাশের হুমকি দেয় ও বিভিন্ন গালিগালাজ করে।

আমি ২ঘন্টা অবরুদ্ধ থাকাকালীন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের শরণাপন্ন হই। টি.এন.ও  স্যারের নিকট শরণাপন্ন হই। কিন' কোন ধরনের আইনি সহায়তা তাৎক্ষণিক ভাবে ২ ঘন্টা অবরদ্ধ থাকাকালীন পাইনি। পরবর্তীতে ঐ এলাকার সাধারণ ভোটার ও আমার এলাকার লোকজন যেয়ে আমাকে উদ্ধার করে আমাকে বাড়ীতে নিয়ে আসে । আমি এই বিষয়টি জেলা প্রসাশক মহোদয়কে জানিয়েছি। আমি চাই এই ইউনিয়নে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হউক। এই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকেই বিজয়ী করবে আমি মনে করি সেটাই সঠিক হবে। বিজয়ী হতে না পারলেও মনে দুঃখ থাকবে না। কিন' সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিক সহ জেলা আইন শৃংঙ্খলা রক্ষাকারী , জেলা প্রসাশক ও রিটানিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছি যাতে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে পরিবেশ তৈরী করা হয়।
 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান