সালমানকে ফিরিয়ে দিলেন দীপিকা

Seba Hot News
সেবা ডেস্ক:  বলিউড অভিনেতা সালমান খানকে ‘না’ বলে দিলেন দীপিকা পাড়ুকোন। কবির খানের নতুন সিনেমায় সালমান ও দীপিকা একসঙ্গে কাজ করবেন— এমনটাই শোনা গিয়েছিল। কথাবার্তাও এগিয়েছিল অনেক দূর। কিন্তু আপত্তি জানালেন দীপিকা। আপত্তির কারণ চিত্রনাট্য পছন্দ হয়নি দীপিকার।
সালমানের সঙ্গে অভিনয় করার ‍সুযোগ পেলেই যেখানে নায়িকারা খুশি, সেখানে চিত্রনাট্যের জন্য সালমানকে না বলে দিলেন দীপিকা। তিনি বলেন, ‘চিত্রনাট্যের পুরোটাই সালমান কেন্দ্রিক। আমি কোনো পার্শ্ব চরিত্রে অভিনয়ে আগ্রহী নই।’
বলিউড এখনো সালমানের সঙ্গে কাজ করা হয়নি দীপিকার। অনেকেই মনে করেছিলেন এই সিনেমার মধ্য দিয়ে সালমান-দীপিকাকে জুটি হিসেবে দেখা যাবে পর্দায়। কিন্তু চরিত্রের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজী নন দীপিকা।
পরিচালককে দীপিকা কিছু শর্ত দিয়ে দিয়েছেন। ছবিতে তার চরিত্রটিকে আরও শক্তপোক্ত করতে হবে। কিন্তু কবির খান শোনেন নি। তাই দীপিকা সরে গেলেন ‘টিউবলাইট’ নামের সম্ভাব্য এই সিনেমা থেকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান