ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শ্রীবরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের মনোনয়ন বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ১নং সিংগাবরুনা ইউনিয়নের আ’লীগের নেতাকর্মীরা। গত ৩ মে সন্ধ্যায় কর্ণঝোড়া পশ্চিম বাজার আ’লীগের পুরাতন কার্যালয় সংলগ্ন ওই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রুপজল। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক পলাশ, আ’লীগের ওয়ার্ড সভাপতি নালু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুব্বার, সাবেক ছাত্রলীগের সভাপতি মুন্নাফ, আ’লীগের সাবেক যুন্ম সাধারণ সম্পাদক কায়ছার আহম্মেদ, আ’লীগ নেতা মুকুল, সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান হিপুল প্রমুখ। বক্তব্যে বক্তারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের কঠোর সমালোচনা করে বলেন, গত ইউ.পি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কারণে সঠিক প্রার্থী নির্বাচিত না হওয়ায় নৌকা প্রতিকের প্রার্থীরা পরাজিত হয়েছে। লিটনের আজ্ঞাবহ পরাজিত প্রার্থী ফখরুজ্জামানকে সাংগঠনিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে মোটা অংকের টাকার বিনিময়ে ১নং সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি বানিয়েছে বলে অভিযোগ করেন। এর কারণে দলটির ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে এবং ১নং সিংগাবরুনা ইউনিয়ন নেতা-কর্মীদের মাঝে বিশৃংঙ্খলা দেখা দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা রুপজল বলেন, বর্তমান সভাপতি মোঃ রুহুল আমিন একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে অবৈধ্যভাবে দল থেকে বাদ দিয়ে সারাদেশের মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। দ্রুত এ সংকট সমাধান না হলে দুর্নীতিবাজ উপজেলা সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ওই ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীরা। এ বিষয়ে উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা বলেন, কমিটির বিষয়ে আমি জানি, জেলা সভাপতির পরামর্শে তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক করা হয়েছে।