ওয়ানডে ও টি২০’তে আগের অবস্থানে বাংলাদেশ

Seba Hot News
সেবা ডেস্ক:  মাঠের পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে ওয়ানডে ও টি২০ ক্রিকেটে বাংলাদেশের উন্নতি ঘটেছে। তবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে আপাতত সেই উন্নতির ছাপ পড়েনি। ওয়ানডে ও টি২০ ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থানেই রয়েছে বাংলাদেশ।
বুধবার ওয়ানডে ও টি২০ ক্রিকেটে দলগুলোর র‌্যাঙ্কিংয়ের বাৎসরিক উন্নতির ফল প্রকাশ করেছে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি। এই রিপোর্ট তৈরিতে ২০১২-১৩ মৌসুমের ফল বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০১৪-১৫ মৌসুমের দলগুলোর পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই সপ্তম স্থানে রয়েছে। তবে রেটিংয়ে ১ পয়েন্ট বেড়েছে মাশরাফি বাহিনীর। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৮। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এদিকে, প্রকাশিত টি২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানেই। রেটিং পয়েন্টও একই রয়েছে টাইগারদের। টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড। ২ ধাপ উন্নতি ঘটেছে কিউইদের। পূর্বে এক নম্বরে থাকা ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান