সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করতে আগ্রহী : নিশা

Seba Hot News
সেবা ডেস্ক:  সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার (৪ মে) সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে আলোচনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তা তিনি এ তথ্য জানান।
বার্তায় উল্লেখ করা হয়, সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমনসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব মো. শহিদুল হকের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাব কাজ করবে।
জানা গেছে, চতুর্থবারের মতো বুধবার সকালে ঢাকায় আসেন নিশা দেশাই বিসওয়াল। এর আগে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান