ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাতকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বেশ কয়েক দিন ধরেই তাকে অচেনা ফোন নম্বর থেকে এমন হুমকি দেওয়া হচ্ছে বলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান এই নায়িকা।
এই চিত্রনায়িকা বলেন, ‘কারো সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই। কয়েক দিন ধরেই একাধিক অচেনা নম্বর থেকে আমাকে ফোন করে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। আমাকে তুলে নিয়ে যাওয়া হবে, হত্যা করা হবে। আবার চাঁদাও চাওয়া হচ্ছে। একজন ফোন করে বললো, তিনি নাকি ছাত্রলীগের সেক্রেটারি শুভ। এই নামের কাউকেই আমি চিনি না।’
মিষ্টি বলেন, ‘আমি কোথায় যাই, কখন বের হই-সব তথ্য নাকি তার কাছে আছে। আমার গাড়ির নাম্বারও মুখস্ত। ফলে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন কাউকে সঙ্গে নিয়েই বের হচ্ছি।’
সূত্র: দ্য রিপোর্ট