সেবা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠকে ডেকেছেন।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গত ১৭ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলের ষষ্ঠ কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।
এরপর ৩০ মার্চ মির্জা ফখরুলকে মহাসচিব, রহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমাকে কোষাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়।
গত ৯ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব পদে ৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।
গত ১৮ এপ্রিল কুমিল্লা বিভাগের সাংগঠনিকসহ দলের ১০ বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।