মিরপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

Seba Hot News
সেবা ডেস্ক:  রাজধানী মিরপুরের ১ নম্বর গোল চত্ত্বরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন— মনোয়ার হোসেন (৩০), শামিম হোসেন (৩২), জাকির হোসেন (২৮), আল-আমানি (২৭), হাবিব (২৫), কোরবান (২৫), আবুল কালাম (৩৪), রাফি (২০), সুজন (২০), শুভ (২০), সবুর আলী (২৪) ও মো. ইব্রাহীম (২৭)।
যুবলীগ নেতা মো. সোয়েব দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার দুপুর ১২টার দিকে সংসদ সদস্য আসলাম উল্লার নেতৃত্বে মিরপুর ১ নম্বর গোল চত্ত্বরে হরতালবিরোধী মিছিল বের হয়। এসময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও আবুল কাশেম মোল্লার সমর্থকরা তাদের মিছিলে হামলা চালায়। শটগানের গুলিবর্ষণ করে।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ দ্য রিপোর্টকে জানান, দুপুরে মিরপুর গোল চত্বর থেকে আওয়ামী লীগের একপক্ষ হরতালবিরোধী মিছিল বের করে। এসময় আওয়ামী লীগের অপরপক্ষ মিছিলে হামলা করলে এ ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান