ফাইনালে খেলবেন মুস্তাফিজ

Seba Hot News
সেবা ডেস্ক:  ইনজুরির কারণে আইপিএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে নামতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজ। তবে ওয়ার্নারের ব্যাটের উপর ভর করে ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ। আর ফাইনালে দলের হয়ে মাঠে নামবেন এই কাটার মাস্টার।
অধিনায়ক ওয়ার্ণার বলেছেন, অনুশীলনের সময় সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এ ম্যাচে নেই মুস্তাফিজ। তবে পুরোপুরি সুস্থ হয়েই ফাইনালে আবারো মাঠে নামবেন ফিজ।
তবে, টানা খেলার মধ্যে থাকা মুস্তাফিজের শারিরীক অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। আইপিএল খেলতে গিয়েই পায়ে সামান্য চোঁট পেয়েছেন সাতক্ষীরা এক্সপ্রেস। আর সাথে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে কাজ করছে ‘হোম সিকনেস’।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান