মাথাব্যথা ও দাঁতের সমস্যা

Seba Hot News
সেবা ডেস্ক:  কথায় বলে, যার মাথা আছে তার ব্যথাও আছে। অর্থাৎ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের মতে, মাথার ব্যথা অন্যান্য কারণে হতে পারে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশির ভাগ মাথাব্যথার কারণ শুধু মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয়, এর সাথে দাঁতের সম্পৃক্ততাও রয়েছে।
শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গের অসুস্থতার কারণেও মাথাব্যথা হতে পারে। উদাহরণস্বরূপ নাক, কান, গলা অথবা মুখের ভেতরের বিশেষ কোনো রোগের কারণে মাথাব্যথা হতে পারে। মুখের ভেতরের যেসব কারণে মাথাব্যথা হতে পারে সেগুলোর মধ্যে মাঢ়ির প্রদাহ বা পেরিওডন্টাল ডিজিজ ও দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজের প্রদাহজনিত রোগ পালপাইটিস ও আক্কেল দাঁত বা উইজডম দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, মুখের ভেতরের বিভিন্ন ধরনের ক্ষত ও ঘা, আঘাতজনিত কারণে চোয়াল বা দাঁতের ফ্রাকচার বিভিন্ন ধরনের মিছ ও টিউমার।
দাঁত ও মুখের এ ধরনের রোগ বা অসুস্থতা অনেক সময় কানে বা গলা ব্যথার কারণ হতে পারে।
তবে বিশেষ যে একটি রোগের কারণে মাথাব্যথা বেশি হয়, সেটি হলো উইজডম দাঁত বা আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের কারণে। অর্থাৎ আক্কেল দাঁত তার সঠিক অবস্থানে না থেকে বাঁকা হয়ে কখনো পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করে আবার কখনো বা বাঁকা অবস্থানের কারণে ওপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থায়ীভাবে প্রদাহ সৃষ্টি করে। এ ছাড়া বাঁকা বা অসমান অবস্থানের কারণে পাশের দাঁতে দন্তক্ষয়জনিত প্রদাহ (পালপাইটিস) থেকেও মাথাব্যথা হতে পারে।
আরো একটি বিশেষ কারণে মাথাব্যথা হতে পারে সেটা হলো ট্রাইজিমিনাল নিউরেলজিয়া, যা স্নায়ুরোগ হিসেবেই চিহ্নিত, কিন্তু এ ক্ষেত্রেও প্রচণ্ড মাথাব্যথা হতে পারে যদিও তা কয়েক সেকেন্ডের জন্য।
এ প্রসঙ্গে একজন রোগীর কথা বলা প্রয়োজন, তার দীর্ঘ দিন ধরে মাথাব্যথা নিয়ে বিখ্যাত বিশেষজ্ঞ সব ডাক্তারের ফাঁদে পরামর্শ নিয়েই চলছেন; কিন্তু মাথাব্যথা কমার কোনো লক্ষণ দেখা যায় না। রোগ নির্ণয়ের যত রকম মাধ্যম আছে, এমনকি এমআরআই আর সিটিস্ক্যান পর্যন্ত করা হয়েছে, কিছুতেই কমছে না। ব্যথার ওষুধ খেয়ে খেয়েও তিনি ইতোমধ্যে দেহের অনেক ক্ষতি করেছেন বিশেষত লিভারের সমস্যাও দেখা দিয়েছে। কোনোভাবেই যখন তার মাথাব্যথা কমছে না তখন প্রতিবেশী একজনের পরামর্শে দাঁতের ডাক্তারের কাছে আসেন। কারণ সেই প্রতিবেশী ভদ্রলোক একই কারণে একজন ভুক্তভোগী।
পরবর্তীকালে তার দাঁতের ডাক্তার ওপিএ এক্সরের মাধ্যমে শনাক্ত করেন একটি আক্কেল দাঁতের অসমান অবস্থানকে। আক্কেল দাঁতের এই বাঁকা অবস্থানের কারণে পাশের দাঁতের ওপর ক্রমাগত একটি চাপ সৃষ্টি সেই সাথে ওই স্থানে দীর্ঘ দিনের ডেন্টাল ফ্লক জমা থাকার কারণে সৃষ্ট ডেন্টাল ক্যারিজজনিত পালপাইটিসই ছিল তার দীর্ঘ দিনের মাথাব্যথার মূল কারণ। পরে তার সেই আক্কেল দাঁতের উৎপাটন ও ডেন্টাল ক্যারিজ আক্রান্ত দাঁতের রুট ক্যানেল চিকিৎসাই তাকে মুক্ত করে মাথাব্যথা থেকে। এমন অনেক ঘটনাই মানুষকে মাথাব্যথা থেকে রেহাই দিতে পেরেছে। তাই মাথার ব্যাপারে কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জরুরি তেমনি মুখের ভেতরকার সব দাঁতের সুস্থতা ও সেই সাথে মাঢ়ি ও পারস্পরিক স্বাভাবিক অবস্থাও নিশ্চিত করা প্রয়োজন। এ প্রসঙ্গে বলা প্রয়োজন, আমরা অনেক সময় মুখের ভেতরের অবস্থা খালি চোখে দেখে নিরূপণ করতে পারি না তাই প্রয়োজন একে সূক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ। তবে সাধারণত এই মাথাব্যথা থেকে মুক্ত থাকতে আমাদের নিয়মিতভাবে দাঁতের যত্ন যেমন নিতে হবে তেমনি বছরে অন্তত একজন ডেন্টাল ক্যারিজ মাঢ়ির প্রদাহ ও মুখের ক্ষত বা ঘায়ের মতো রোগকে গুরুত্ব সহকারে ফিলিং স্কেলিং ও কারণগুলোকে নির্মূল করতে হবে। তাহলে মাথাব্যথা যেমন থাকবে না তেমনি অন্যান্য সমস্যাও থাকবে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান