বৃষ্টির হানায় মাঠে নামা হচ্ছে না সাকিবের

Seba Hot News
সেবা ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর রাউন্ডে মুস্তফিজুর রহমানের সানরাইজ হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর তাতেই শেষ হয়ে গেছে সাকিবের আইপিএল মিশন। শুক্রবার বিকেলে দেশে এসেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।
আজ শনিবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে মাঠে নামার কথা সাকিবের। সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হচ্ছে।
ডিপিএলে সুবিধাজনক অবস্থানে নেই আবাহনী। সুপার সিক্সে খেলতে হলে হাতে থাকা বাকি তিনটি ম্যাচেই জিততে হবে আবাহনীকে। যে কারণে সাকিবকে পেতে মরিয়া ছিল আবাহনী শিবির। কারণ লিগের প্রথম পর্বে বেশকিছু ম্যাচ হেরে দিশেহারা তামিম ইকবালের দল। এ জন্য বাকি তিনটি ম্যাচে জয়ের বিকল্প নেই আবাহনীর। আজ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে আবাহনী ভরসা করতে চাইছে সাকিবের ওপর।
এ বিষয়ে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আসলে ম্যাচ খেলার জন্য ওর (সাকিব) তাড়াহুড়ো করে দেশে ফিরে আসা। আশা করছি আগামীকালের (শনিবার) ম্যাচে সে আবাহনীর হয়ে মাঠে নামবে।’
আইপিএলের ম্যাচ খেলে কিছুটা ক্লান্ত ছিলেন সাকিব। তাই এই বাঁহাতি অলরাউন্ডার চেয়েছিলেন দুই দিন পর দেশে ফিরতে। কিন্তু আবাহনীর ডাকে সাড়া দিয়েই দ্রুত ঢাকায় ফিরেন তিনি।
এ বিষয়ে আবাহনীর ক্রিকেট দলের ম্যানেজার শেখ মামুন বলেন, ‘সাকিব আমাদের কাছে একটু সময় চেয়েছিলেন। তবে দলের প্রয়োজনটা বুঝতে পেরেছেন বলেই আমাদের ডাকে সাড়া দিয়ে দ্রুত ঢাকায় ফিরে এসেছেন।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান