বকশীগঞ্জে ইউপি সদস্য পদে পুনঃভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে এক সদস্য প্রার্থী।

বুধবার বেলা ১১ টায় সাধুরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আলমাছ হোসেন তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান।

বিলেরপাড় গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমাছ হোসেন বলেন, গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে সকালে ভোট গ্রহণের শুরু থেকেই ঠান্ডারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার রাকিবুর রহমান খানের যোগসাজশে বিজয়ী সদস্য প্রার্থী জাকারিয়া হাবিব সুজন তার লোকজন নিয়ে আমার এজেন্টদের বের দিয়ে প্রকাশ্য সিল মেরে নেন। আমি প্রিজাইডিং অফিসার কে বললে তিনি কর্নপাত না করে প্রতিপক্ষকে পরোক্ষ সমর্থন দেন। ইউপি প্রার্থী সুজন তার লোকজন নিয়ে আমার কর্মী ও সাধারণ ভোটারদের উপর নগ্ন হামলা চালিয়ে কেন্দ্র দখল করে নেন।

এবং ভোটারদের ভোট প্রদানে বাধা দেয়। পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে ৩ রাউন্ড গুলিও করে। এমনকি আমার উপরও হামলা করে তারা।

প্রায় ১১ শ ভোটারকে সরিয়ে দিয়ে প্রকাশ্যে নলকূপ প্রতীকে সিল মেরে আমার বিজয় ছিনিয়ে নেয় জাকারিয়া হাবিব সুজন।
এতে সাধারণ ভোটারের ভোটের অধিকার চরমভাবে ক্ষণ্ন হয়েছে। তাই ওই কেন্দ্রে ইউপি সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি পুনরায় ভোট গ্রহণের ব্যবস'া করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করেন। 


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান