সেবা ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলায় সুজন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত চতুর্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চান্দিনা উপজেলার আবুল কালাম, তৌফিক ও সবুজ। এরা সবাই কুমিল্লা কারাগারে রয়েছেন। ২০১২ সালে তিন বন্ধু মিলে সুজনকে হত্যা করেন।