বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

Seba Hot News
সেবা ডেস্ক:  বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মে) দুপুর দেড়টায় বৈঠক শেষ হয়েছে। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ দ্বি-পাক্ষিক বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহিদুল হক ও ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্র সচিব ড. শুভ্রামানিয়াম জয় শংকর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে পর্যালোচনা হয়েছে। তিস্তা চুক্তিসহ অমিমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানের ওপর জোর দেয় বাংলাদেশ। এছাড়া, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ইস্যুও গুরুত্ব পায় বৈঠকে।
এদিকে, সকালে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব।
বুধবার(১১ মে) ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব ড. শুভ্রামানিয়াম জয় শংকর।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান