পেরেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার

Seba Hot News
সেবা ডেস্ক:  শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে তার এখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলতে কোনো বাধা নেই।
২০১৫ সালের ডিসেম্বরে ডোপিং টেস্টে পজিটিভ হওয়াতে পেরেরাকে সাময়িক নিষিদ্ধ করা হয়। সে সময় আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে বোর্ড তাকে দ্রুতই দেশে ফিরে যাবার নির্দেশ দেন। ডিসেম্বর থেকেই তিন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন।
পরে কাতারে অনুমোদিত একটি ল্যাবে নতুন করে পেরেরার ডোপ টেস্ট করা হলে সেখানে ক্ষতিকারক কিছুই পাওয়া যায়নি।
বুধবার আইসিসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পেরেরার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি ঘোষণা করে। আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘আমরা এটি পরিষ্কার করে বলছি যে পেরেরা তার পারফরম্যান্সের সময় কখনোই কোনোরকম শক্তি বৃদ্ধিকারক কিছু ব্যবহার করেননি। আমরা তার ক্রিকেট ভবিষ্যতের শুভকামনা করছি।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান