মুক্তির অপেক্ষায় স্পর্শিয়ার ‘অবিশ্বাস’

Seba Hot News
সেবা ডেস্ক:  স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘মোমেন্টস’ প্রকাশিত হয়েই বেশ প্রশংসা কুড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মোশন ভাস্কর এবারে নিয়ে আসছে ‘অবিশ্বাস’ নামে নতুন একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র।
ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘটি একটি ভিন্ন ভাবনার ভালোবাসার গল্প। ‘অবিশ্বাস’ এ অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও শামীম হাসান। ড্রিমলাইন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন।
‘অবিশ্বাস’ নিয়ে পরিচালক ভিকি জাহেদ জানালেন, রাশিয়ান একটি ছোটগল্পের মূল ভাবনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আশা করছি গতবারের প্রডাকশন মোমেন্টস এর মতো এবারের ‘অবিশ্বাস’ চলচ্চিত্রটিও দর্শক প্রিয়তা পাবে।
শিগগিরই ড্রিমলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অবিশ্বাস’।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান