হাসিনাকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ

Seba Hot News
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।
বুধবার বিকালে দু’দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে ভারত সফরে মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করে ভারত সফরের ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
তিনি জানান, আগামী অক্টোবরে পাঁচ দেশের সংগঠন ব্রিকসের সম্মেলন হবে ভারতে। এ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান