সচিব হলেন ২ কর্মকর্তা

Seba Hot News
সেবা ডেস্ক:  প্রশাসনে দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার আদেশ জারি করা হয়েছে।
এ দুই অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) আবু মো. মোস্তফা কামাল ও পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) আহমেদ হোসেন খান।
পদোন্নতির পর আহমেদ হোসেন খান ও মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর ভিন্ন আদেশে মোস্তফা কামালকে আগের দফতরের সচিব হিসেবেই পদায়ন করা হয়েছে।
তবে আহমেদ হোসেনকে পদায়ন করে কোনো আদেশ জারি করা হয়নি, কারণ তিনি আগামী ১১ মে অবসরোত্তর ছুটিতে যাবেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান