দেওয়ানগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ছাত্র-ছাত্রী নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে নারী ও শিশুর প্রতি সব ধরণের সহিংসতা বন্ধে ছাত্র-ছাতী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ পৌর শহরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাসিনুর রহমান পিপিএম এর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জেলা জেন্ডার কর্মকর্তা আকলিমা জেসমিন ও অন্যান্যরা।
উল্লেখ্য, দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমানের প্রচেষ্টায় দেওয়ানগঞ্জে অনেক বাল্যবিয়ে , শিশুর প্রতি নির্যাতন বন্ধ হয়েছে।
এব্যাপারে ওসি মোস্তাছিনুর রহমান জানান, আমরা বাল্যবিয়ে শূন্যের কোঠায় আনতে ব্যাপকভাবে কাজ করছি। যেখানে বাল্যবিয়ে ও নারী নির্যাতনের ঘটনা ঘটবে পুলিশ সেখানে গিয়েই হাজির হয়ে প্রতিরোধে কাজ করবে।
উক্ত সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ এলাকার অভিভাবকরা অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান