কেকেআরে হেস্টিংসের পরিবর্তে শন টেইট

Seba Hot News
সেবা ডেস্ক:  আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। স্বদেশি জন হেস্টিংসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
আগামী শনিবার কেকেআর রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে। তার আগেই বুধবার টেইট কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। এদিন তাকে দলের সঙ্গে অনুশীলনে দেখা গিয়েছে।
গত ফেব্রুয়ারিতে আইপিএল নিলামে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে অবিক্রীত রয়ে যান টেইট। এবার কেকেআর অভিজ্ঞ টেইটকে ওই মূল্যেই নিজেদের দলে ভিড়িয়েছে। এ নিয়ে টেইট দ্বিতীয়বারের মতো আইপিএলে যোগ দিলেন। এর আগে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছিলেন।
হেস্টিংস কেকেআরের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। এরপর তিনি বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে পড়েন টুর্নামেন্ট থেকে। দেশে ফিরে তাকে অস্ত্রপচারের ভিতর দিয়েও যেতে হয়েছে। ফলে তিনি আগামী ৫ জুন থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকেও বাদ পড়েছেন। তার পরিবর্তে অজিদের দলে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড।
টেইট অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত জানুয়ারিত ভারতের বিপক্ষে টি২০ সিরিজে। এ ছাড়া তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়েও খেলেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান