সেবা ডেস্ক: লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম এলাকায় দিনা বেগম (২০) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (২মে) দিনগত রাতে বাবার বাড়ি থেকে দিনার মরদেহ উদ্ধার এবং নিহত দিনার স্বামী নওসের আলীকে (৩০) আটক করে পুলিশ।
আটক নওসের আলী একই উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকারমাথার মৃত তমুদ্দিন আলীর ছেলে। নিহত দিনা সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম এলাকার দৃষ্টি প্রতিবন্ধী দুলাল হোসেনের মেয়ে।
আটক নওসের আলী একই উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকারমাথার মৃত তমুদ্দিন আলীর ছেলে। নিহত দিনা সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম এলাকার দৃষ্টি প্রতিবন্ধী দুলাল হোসেনের মেয়ে।
ঘটনার দিন রাতেই নিহত দিনার বড় ভাই জমির উদ্দিন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নওসের আলীর বিরুদ্ধে ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলায় নওসের আলীকে গ্রেফতার দেখায়।
জমির উদ্দিন মামলার এজাহারে বলেন, দুই মাস আগে দিনার সঙ্গে নওসের আলীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই নওসের পতিতা বৃত্তি করার জন্য দিনার ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এতে রাজী না হওয়ায় দিনার উপর চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন।
বিষয়টি দিনা বার বার মাকে জানিয়ে শ্বশুরবাড়ি যেতে অনীহা প্রকাশ করে। কিন্তু আমার মা অভিযোগটি আমলে নেয়নি।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে নওসের দিনাকে নিয়ে মধুরামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। সেখানে আসার পর তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এতে অভিমান করে বিকেলে দিনা নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় দিনার মা বাসায় ছিলেন না।
পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তার মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ ওই দিন রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহপাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।